অপরাধ

প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি আবদুর রহমান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশক শাহজাহান বাচ্চু
প্রকাশক শাহজাহান বাচ্চু

মুন্সিগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি আবদুর রহমান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

গত রোববার আবদুর রহমানকে গাজীপুরের শ্রীপুরের মাওনার এক জঙ্গি আস্তানা থেকে আটক করে পুলিশ।

সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আবদুর রহমানের দেয়া তথ্যমতে বুধবার রাত আড়াইটার দিকে সিরাজদিখান খান এলাকার বালুরচর ইউনিয়নের কালিনগর গ্রামে একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে আবদুর রহমানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়।

ঘটনার একদিন পর শাহজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৪ জুন আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ