অপরাধ

যশোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

যশোরের ঝিকরগাছা উপজলোর কায়েমকোলা বাগমারা এলাকায় শনিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ টোকন নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আজিজুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে আটক করা হয়। পরে ভোরে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে কায়েমকোলা বাগমারা এলাকায় গেলে টোকনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে টোকন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। নিহত টোকনের বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ