অপরাধ

বিএনপি নেতার বাড়ি থেকে ছাত্রদলের ৩০ নেতাকর্মী আটক

বিএনপি নেতাকর্মী আটক
বিএনপি নেতাকর্মী আটক

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাধারণ সম্পাদক এসআর শিপন বিশ্বাসসহ ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের থানামোড়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাগিব রউফ চৌধুরীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এসএম মেহেদি হাসান বলেন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর জেলা শহরের থানার মোড়ের বাসায় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে রাগিব রউফ চৌধুরীর বাসা থেকে ছাত্রদল নেতাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক বিবৃতিতে জানিয়েছেন, ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পুলিশ তাদের আটক করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ