অপরাধ

গুলশানে হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র চূড়ান্ত

 গুলশানে হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র চূড়ান্ত
গুলশানে হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র চূড়ান্ত

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পরিকল্পনা, জঙ্গিদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ ও চূড়ান্ত হামলার ঘটনায় ২১ জঙ্গির সম্পৃক্ততা পেয়েছে তারা।

এরমধ্যে মূল হামলাকারী পাঁচ জনসহ বিভিন্ন অপারেশনে নিহত হয়েছেন ১৩ জঙ্গি। এখন পলাতক দুইজন ও গ্রেপ্তার ছয় জনসহ মোট আট জঙ্গির বিরুদ্ধে খুব শিগগিরই আদালতে অভিযোগপত্র দেবে তদন্ত সংস্থা।

গত ২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ৯ ইতালিয়ান, ৭ জাপানি, একজন ভারতীয়, একজন দ্বৈত নাগরিক, দুই বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে।

ভয়াবহ এই জঙ্গি হামলায় সরাসরি অংশ নেয়া এবং ঘটনার পর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গি রোহান, নিবরাস ইসলাম, মোবাশ্বের, খাইরুল ইসলাম, শরিফুল ইসলাম উজ্জ্বলসহ ২১ জনের সম্পৃক্ততা পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

হামলার মূলপরিকল্পনাকারী হিসেবে অভিযোগপত্রে বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তামিম আহমেদ চৌধুরীর নাম উঠে এসেছে। তামিম ২০১৬ সালের ২৭ আগষ্ট নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন।

সিটিটিসির তদন্তে উঠে আসা আরো ৭ জঙ্গি সারোয়ার জাহান, জামসেদ, নুরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান চকলেট, ছোট মিজান, অবসরপ্রাপ্ত মেজর জাহিদ,রায়হান কবির ওরফে তারেক ঘটনার পর বিভিন্ন সময় জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন। এ হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, অর্থদাতা, অস্ত্র ও বোমা সরবরাহকারের সঙ্গে তাদের সম্পৃক্ততা পেয়েছে সিটিটিসি।

ঘটনার সঙ্গে জড়িত এবং এখন কারাগারে থাকা ৬ জঙ্গি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, রাশেদ, সোহেল মাহফুজ, সাগর, রিগ্যান,বড় মিজান এবং পলাতক দুই জঙ্গি মামুনুর রশিদ রিপন, শরীফুল ইসলাম খালিদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

সিটিটিসির দাবি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত এবং বিদেশি বিনিয়োগ বন্ধ করতেই জঙ্গিরা এই হামলা চালিয়েছিলো।

জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ