বগুড়ার আদমদিঘীতে আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক শাখার সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশ আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়। সেখান থেকে রুবেল হোসেন ও আব্দুল বারি নামের দুই সন্দেহভাজন জেএমবির সামরিক শাখারসদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: