অপরাধ

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধ
ময়মনসিংহে বন্দুকযুদ্ধ

ময়মনসিংহের ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে জালাল উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়ায় মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে থানায় বলে জানান তিনি।

ওসি আশিকুর রহমান বলেন, খন্দকার পাড়ায় আব্দুর রউফ মিয়ার বাড়ির পাশে মাদক কারবারিরা চালান হাতবদল করছে খবরপেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট, পাটকেল ছোড়ে এবং পরে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পলিয়ে যায়। তখন এলাকা তল্লাশি করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পরে থাকতে দেখা যায়।

তিনি আরো বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানিয়েছ পুলিশ।

প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনায় গত এক মাসে দেড় শতাধিক নিহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ