ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল রাকিব খান বলেন, বুধবার সকালে স্থানীয় লোকজন মঠবাড়ি ইউনিয়নের ঘা-ভাটিয়া গ্রামের পুকুর পাড়ে আব্দুল মতিন মাস্টারের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে তাকে হত্যার কারণ এখনো জানা যায়নি। নিহত মতিন মাস্টার ছিলেন মঠবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পেশায় মৎস্য খামারী ছিলেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: