রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে বুধবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে।
বাড্ডা থানার ডিউট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ বলেন, বাড্ডা সাতারকুল এলাকায় সন্ত্রাসীরা অবস্থানের করছে এ খবর পয়ে ডিবি পুলিশ অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই জনকে উদ্ধার করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: