অপরাধ

নড়াইলে বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ নিহত

 নড়াইলে বন্দুকযুদ্ধ
নড়াইলে বন্দুকযুদ্ধ

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪৮) নামে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে।

মোস্ত নড়াইল সদর উপজেলার চিলগাছা-রঘুনাথপুর গ্রামের পাখি মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ একটি দল জানতে পারে কয়েক জন মাদক বিক্রেতা লস্কারপুর বালু মাঠ এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে রাত ৩টার দিকে উপস্থিত হলে মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে (গুলিবিদ্ধ ব্যক্তিকে) মৃত বলে ঘোষণা করেন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ