অপরাধ

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একমাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

 রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একমাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একমাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী আবদুল মতিন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বলিয়াডাইং গ্রামের বাসিন্দা।

রোববার দিবাগত রাত ৩টার দিকে বলিয়াডাইং গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও তিনটি হাঁসুয়া জব্দ করেছে পুলিশ। গুলিবিদ্ধ মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি জানান, রাতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল বলিয়াডাইং গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মতিন পায়ে গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। ঘটনার পর মতিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হেরোইন ও হাঁসুয়া। তবে মাদক ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।

তিনি আরো বলেন, মতিনের বিরুদ্ধে থানায় ১০টি মাদকের মামলা আছে।

পুলিশকে আক্রমণ ও হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতেই তার চিকিৎসা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ