ঝিনাইদহের মহেশপুরের পুরন্দপুর মাঠে বুধবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরু ওরফে নুরুল ইসলাম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
ঝিনাইদহ কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন বলেন, জেলার মহেশপুর থানার টহল পুলিশ রাত আড়াইটার দিকে খালিশপুর জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে পৌঁছে দেখতে পায় সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
বন্দুকযুদ্ধে নুরু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। নিহত নুরুর নামে মহেশপুর, চৌগাছা ও জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: