পানামা পেপার্সে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাকে মুদ্রা পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার সকাল ৯টায় তিনি দুদক প্রধান কার্যালয়ে এলে আধা ঘণ্টা পর কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার ভূঁইয়া তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, পানামা পেপার্সে যাদের নাম এসেছে তাদের মধ্যে ইউনাইটেড গ্রুপের আরও তিন জন আছেন।
তারা হলেন: কোম্পানির পরিচালক খোন্দকার মঈনুল আহসান শামীম, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদ। তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
গত ৮ জুলাই দুদকের অনুসন্ধান কর্মকর্তা আখতার হামিদ ভূঁইয়ার স্বাক্ষরে এই চারজনের পাশাপাশি প্যারাডাইস পেপার্সে নাম আসা তিন ব্যবসায়ীকে তলব করে আলাদা নোটিশ পাঠানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: