অপরাধ

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

 কথিত ‘বন্দুকযুদ্ধ’
কথিত ‘বন্দুকযুদ্ধ’

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মর্শেদের বলেন, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ওরফে পচা (৪২) ওই উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে।

র‌্যাবের দাবি, আমিরুল ইসলাম ওই এলাকায় একটি সন্ত্রাসী দল পরিচালনা করে আসছিলেন। স্থানীয়রা তার দলকে চেনে ‘পচা বাহিনী’ নামে। থানায় আমিরুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা গোলাম মর্শেদ বলেন, একদল ডাকাত ভাতুরিয়া গ্রামে জড়ো হয়েছে খবর পেয়ে তাদের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র্যা বকে লক্ষ্য করে গুলি করে। র্যা বও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গোলাগুলির পর ডাকাত দল পিছু হটে যায়। তখন ঘটনাস্থলে আমিরুল ইসলাম ওরফে পচাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র্যা ব কর্মকর্তা মর্শেদ।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দোনালা বন্দুক, দুটি গুলি, একটি হাসুয়া এবং কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ