অপরাধ

নাটোরে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোরে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার
নাটোরে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার

নাটোরে সংগঠনের কার্যক্রমের প্রচারের সময় জিহাদী বইসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলো : নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন ও লালপুর উপজেলার চৌধুডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন।

র্যা ব-৫ এর নাটোর সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে আটককৃত ৪ জেএমবি সদস্যদের দেয়া তথ্য অনযায়ী বুধবার রাতে নাটোর সদর উপজেলার রুইয়েরভাগ গ্রামে অভিযান চালায় র্যা বের একটি দল। সেখানে একটি আমবাগানে মিটিং চলাকালে জেএমবির সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক ও জিহাদী বইও উদ্ধার করা হয়। রাজশাহী কারাগারে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এ ৩ জন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় বলে জানা গেছে।

পরে তারা নাটোর অঞ্চলে সক্রিয় অবস্থান তৈরি করার চেষ্টা করছিলো বলে জানিয়েছে র্যা ব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ