সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী বিশেষ অভিযান কথিত বন্দুকযুদ্ধ দিনাজপুর, কক্সবাজার, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা সবাই মাদক ব্যসায়ী।
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী এলাকায় মাদক ব্যবাসীয়দের দু'পক্ষের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ আব্দুর রহিম নামের একজনের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসুদ্দিন শ্যাম (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত ৩টার দিকে উপজেলার বাঁকাপুলের কাছে এ বন্দুকযুদ্ধর ঘটনা ঘটে।
নিহত শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ:
এদিকে, শুক্রবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে মাদকবিরোধী অভিযানের সময় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক বিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বান্নিরঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
আব্দুর রহিম পার্বতীপুর শহরের পুরাতন বাজার রেলগেট এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল, একটি শ্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার:
এছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গুলি বিনিময়ে ইসমাইল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা জব্দ করে।
ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুঁচপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে আটটি মামলা রয়েছে।