অপরাধ

বুলবুলের পথসভায় বিস্ফোরণ, বিএনপি নেতা আটক

মতিউর রহমান মন্টু
মতিউর রহমান মন্টু

রাজশাহীতে সিটি করপোরেশন নির্বাচনী পথসভায় ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইফতে খায়ের আলম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাগরপাড়া বটতলার মোড়ে রাজশাহী জেলা ছাত্রদল গণসংযোগ করার সময় এ ককটেল হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, একজন সাংবাদিকসহ তিন জন আহত হন।

ওই ঘটনার পরদিন বোয়ালিয়া থানার এসআই শামীম হোসেন অজ্ঞাতপরিচয় আট জনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এদিকে ওই বোমা হামলার ঘটনা নিয়ে শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে মতিউর রহমান মন্টুর কথিত ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে।

ওই অডিওর ভিত্তিতে কয়েকটি অনলাইন পোর্টালে প্রতিবেদনও ছাপা হয়-সেখানে বলা হয় ‘ভাইয়ার কাছে’ ক্রেডিট নেয়ার জন্য বিএনপির দুই কর্মীকে দিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছে।

এ মামলায় এর আগে হিমেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে নগরের বোয়ালিয়া থানার পুলিশ। তার বাড়ি নগরের বোসপাড়া এলাকায়। হিমেলের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা আছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ গত বুধবার সন্ধ্যায় বলেন, আটক হিমেল ইয়াবা সেবন করেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহজনক এক ব্যক্তির ভালো সম্পর্ক রয়েছে তার। এজন্য ওই যুবককে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ