অপরাধ

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

খুলনা- রাজশাহী ও যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে ২ জন আর খুলনা ও রাজশাহীতে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

যশোর:

যশোরে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় বুধবার ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় দুদল ডাকাতদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাতে পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে গাছ কাটা করাত, ৩টি হাশুয়া ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

খুলনা:

খুলনার দৌলতপুর এলাকায় মঙ্গলবার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইমরান নামে একজন নিহত হয়েছেন।

র‌্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ বলেন, শহরের দৌলতপুর এলাকায় টহলে বের হয় র্যাৎব-৬ এর একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে ৩ জনকে দ্রুত ছুটতে দেখে তাদেরকে দাঁড়ানোর জন্য সংকেত দেয় র্যাহব। তবে তারা না দাঁড়িয়ে দ্রুত মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়।

বিষয়টি র‌্যাবের কাছে সন্দেহজনক মনে হলে র‌্যাব তার পিছু নেয়। এ সময় তারা র্যাাবের গাড়ি লক্ষ্য করে গুলি করলে র্যা বও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে ইমরান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকি ২ জন পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও তিনশ আট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রাজশাহী:

রাজশাহী নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় মঙ্গলবার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রাজশাহীর র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল দামকুড়া থানার কসবায় অভিযানে যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলা করে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি করে।

উভয়পক্ষের গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তবে অন্যরা পালিয়ে যান। পরে ওই ব্যক্তিকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

নিহত সাজ্জাদ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদক ও ডাকাতিসহ ৭-৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাকব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ