চট্টগ্রামে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন জন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরের খুলশী থানার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয় তারা মাদক ব্যবসায়ী।
তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)।
র্যাব–৪ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে মাদকদ্রব্য আসার খবরে র্যা বের টহল দল গাড়ি থামানোর নির্দেশ দিলে র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
র্যাব কর্মকর্তা জানান, পরে ঘটনাস্থলে তিন জন নিহত হন। গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা, দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: