অপরাধ

চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজবাড়ি- সিরাজগঞ্জ- কুমিল্লা ও টাঙ্গাইলে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছেন।

রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালন হালদার (৪০) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে দুই কনস্টেবল।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে চরমপন্থী লালন ও তার দলের অন্য সদস্যরা পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে গোপন বৈঠক করছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে চরমপন্থী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে লালন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় কনস্টেবল সাধন ও শাহজাহান আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় শুক্রবার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী (৪২) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

র্যা ব-১২-এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি ধারালো অস্ত্র ও পিস্তলের তিনটি গুলি উদ্ধার করা হয়েছে

কুমিল্লা :

কুমিল্লার তিতাসের বাতাকান্দি নারাকান্দিয়া কবরস্থানের কাছে শুক্রবার কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার দুই আসামি নিহত হয়েছে।

নিহতরা হলেন: আল-আমিন ওরফে কাউছার (৩০) এবং এরশাদ (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আখন্দ বলেন, ১২/১৩ জন সশস্ত্র ডাকাত নারান্দিয়া কবরস্থানের কাছে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশ কবরস্থানের সামনে পৌঁছালে ডাকাতরা এলোপাতাড়ি ঢিল ছুড়তে শুরু করে।

জবাবে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত দল গুলি করতে করতে পালাতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। এ সময় দুইজনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে গুলিবিদ্ধদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি ও চার রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় শুক্রবার দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে মাদক মামলার আসামি ও সাবেক ইউপি মেম্বার মাসুদ রানা ফরিদ (৪২) নিহত হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া বলেন, মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা হয়।

এ সময় মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে জেরে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে নিহত মাসুদ রানা ফরিদ (৪২) পুলিশের মাদকের তালিকাভূক্ত আসামি। সে অরণখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ