কুমিল্লা ও বরগুনায় র্যা বের সঙ্গে আর সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন।
কুমিল্লায় নিহত সহিদুল ইসলাম সবু (৪৪) জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সাতক্ষীরায় নিহত রেজাউল (৪২) জেলার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মাজেদ দফাদারের ছেলে।
সবুরের নামে একাধিক মাদক মামলা আর রেজাউলের বিরুদ্ধে এক ডজনের বেশি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা:
র্যা ব ১১-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান বলেন, শনিবার ভোরের দিকে সবুকে আটকের জন্য সদর উপজেলার কাপ্তানবাজার গোমতী বেড়িবাঁধ এলাকায় অভিযানে চালায় র্যা ব। মাদক ব্যবসায়ীরা র্যা বের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ইট-পাথর নিক্ষেপ করে। র্যা ব আত্মরক্ষায় ১০ রাউন্ড শর্টগানের গুলি চালায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সবুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবু কুমিল্লার মাদক কারবারি হিসেবে তালিকাভুক্ত আসামি জানান তিনি।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
নিহত সহিদুল ইসলাম সবু (৪৪) জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এদিকে, সাতক্ষীরার রেজাউল নিহত হয়েছেন
শ্যামনগর থানার ওসি মো. ইলিয়াচ হোসেন বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা রেজাউলকে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার মধ্যরাতে তাকে নিয়ে শ্যামনগরের নূরনগর এলাকায় মোটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার বাহিনী পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে রেজাউল নিহত হন।
নিহত রেজাউল (৪২) শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মাজেদ দফাদারের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি ইলিয়াচ।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক আজম খান বলেন, রেজাউলের বিরুদ্ধে এক ডজনের বেশি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়া একটি অপহরণ মামলার প্রধান আসামি। গত তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন।
এছাড়া ভোরে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র্যা বের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দস্যু কাজল বাহিনীর প্রধান কাজল নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।