অপরাধ

‘বন্দুকযুদ্ধ’ নিহত ৩

চলছেই  ‘বন্দুকযুদ্ধ’
চলছেই ‘বন্দুকযুদ্ধ’

নাটোর- রাজশাহী ও কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন।

নাটোর র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে কাবিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কাবিল একজন মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন নাটোর র্যা ব-৫ এর কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাবিল (৪৫) বড়াইগ্রাম উপজেলার চরগাবিদপুর গ্রামের মৃত শহিদুল্লার ছেলে।

শিবলী মোস্তফা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যা ব-৫ এর একটি টহল দল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গোলচত্বরে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে,পাশের মহিষভাঙ্গা এলাকায় কিছু মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। টহল দলটি দ্রুত গ্রামটিতে গিয়ে দেখতে পায়,ওই গ্রামের কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশের রাস্তায় একটি মোটরসাইকেল ও পাশেই কিছু মানুষ আনাগোনা করছে।

র্যা বের উপস্থিতি টের পেয়ে ২ জন দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। নিজেদের পরিচয় দিয়ে র্যা ব সদস্যরা ঘটনাস্থলে থাকা অন্য ৩-৪ জনকে আত্মসমর্পণ করতে বললে তারা র্যা ব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। এসময় র্যা বও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক অজ্ঞাত ব্যাক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা জানতে পারেন নিহত ব্যক্তির নাম কাবিল এবং সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বড়াইগ্রাম ও লালপুর থানায় মাদক এবং চোরাচালানসহ ১২ টি মামলা রয়েছে জানান তিনি।

ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল,২ রাউন্ড তাজা গুলি,ব্যাবহৃত গুলির একটি খোসা,একটি ম্যাগাজিন,২৮০ পিস ইয়াবা ট্যাবলেট,৭৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজশাহী:

অপরদিকে, মঙ্গলবার দিনগত রাতে রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

র্যা ব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালানসহ ১৭টি মামলা রয়েছে। তিনি রাজশাহীর একজন চিহ্নিত মাদক বিক্রেতা।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ:

কেরানীগঞ্জে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী সিক্সটি ফাইভ খ্যাত মনির নিহত হয়েছেন।

বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র্যা ব -২ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী, সে "সিক্সটি ফাইভ মনির" নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০টির বেশি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ