বড় পুকুরিয়া কয়লা খনির ২০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংস্থার উপ-পরিচালক শামসুল আলম নুরুল আওরঙ্গজেবকে এই দুর্নীতির বিষয়ে জিজ্ঞাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে আওরঙ্গজেব সাংবাদিকদের বলেন, তিনি প্রকল্পটিতে ৫ মাস দায়িত্ব পালন করেছেন, এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। এ ঘটনায় দায়ের করা মামলায় তার নাম নেই।
তবে গত বছরের জানুয়ারিতে এমডি পদ থেকে প্রকল্প থেকে তাকে বরখাস্ত করা হয়েছিলো। বর্তমানে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি দায়িত্ব পালন করছেন নুরুল আওরঙ্গজেব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: