অপরাধ

ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল-আমীর খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা

 ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল-আমীর খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা
ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল-আমীর খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের বিরুদ্ধে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা হয়েছে।

সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগষ্ট বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে কুমিল্লার নওমী নামে এক কর্মীকে ঢাকায় লোকজন নিয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন তিনি।

এদিকে, মামলায় অভিযোগে বলা হয় মির্জা ফখরুল ও রিজভীর নির্দেশে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে। যারা রাজধানীর উত্তরায় বাসে অগ্নি সংযোগ করে, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা চালিয়ে কর্মীদের আহত করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ