গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে মঙ্গলবার র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১৩) এর গাইবান্ধা ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি হাবিবুর রহমান হাবিব বলেন, রাতে ৪-৫ জন মাদক বিক্রেতা ওই এলাকায় মাদক কেনাবেচা করছিলো- এমন গোপন খবর পেয়ে র্যা ব সদস্যরা অভিযানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছোড়ে। র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
এ সময় র্যা বের দুই সদস্য ও মাদক বিক্রেতা আবদুস ছালাম ঠসা গুলিবিদ্ধ হন। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুস ছালাম ঠসাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি, ২০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয় বলেও জানান তিনি।