চলমান মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় র্যাববের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যাবসায়ী ফারুক নিহত হয়েছে।
র্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, কুমিল্লার চৌদ্দগ্রামের কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে ওই এলকায় অভিযান চালালে র্যাুবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গুলি ছুড়ে ফারুক। পরে র্যালবও পাল্টা গুলি ছুড়ে।
এ সময় ঘটনা স্থলেই নিহত হয় শীর্ষ এই মাদক ব্যাবসায়ী। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত ফারুক স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তালিকাভুক্ত ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে জানায় র্যা ব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: