অপরাধ

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

চাঁদপুরের হাজীগঞ্জের শাহরাস্তি উপজেলার চিকুটিয়া শোরসাখ পাকা রাস্তার দক্ষিণ পূর্ব অংশে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শাহরাস্তি উপজেলার শাহরাস্তি উপজেলার চিকুটিয়া শোরসাখ পাকা রাস্তার দক্ষিণ পূর্ব পাশ দিয়ে হাজীগঞ্জের দিকে একটি বড় মাদকের চালান যাবে। এ খবর পেয়ে পুলিশ রাতে ওই এলাকায় অবস্থান নেয়। মাঝ রাতে মাদক পাচারের সময় পুলিশের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটতে শুরু করে।

পরে এলাকার কিছু লোকজনসহ ঘটনাস্থল তল্লাশী করলে অজ্ঞাতপরিচয় এক মাদক কারবারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুসরিক বিন বাশের তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা চাঁদপুরের বাকি সাত থানায় ছবি পাঠিয়েছি। আশা করছি দ্রুত তার নাম-পরিচয় জানতে পারবো।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি এবং ৮৩পিস ইয়াবা উদ্ধার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ