অপরাধ

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্বকুমারভোগে শুক্রবার ‘বন্দুকযুদ্ধে’ মকবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

র‌্যাবের এএসপি মো. মহিতুল ইসলাম বলেন, কুমার ভোগে মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব অভিযান চালাতে গেলে মাদক কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাবে-১১ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫শ’ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রি ৪ হাজার ৬৭৫ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করে।

এ ঘটনায় র্যাাবের সিপাহি আমিরুল ও নায়েক তাকিউদ্দিন আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহটি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ