মাগুরার মোহাম্মদপুর ও চট্টগ্রামের আনোয়ারায় কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মাগুরার মোহাম্মপুর থানার রামপুর মাঠে দু'দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয় গুলি ও ধারালো অস্ত্র।
নিহত বাসার বিশ্বাসের নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, চট্টগ্রামের আনোয়ারার বারাসত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় খুন, ধর্ষণ মামলার আসামি নাসির হোসেন মামুনকে নিয়ে পুলিশ অভিযান চালায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন নিহত হয় বলে দাবি পুলিশের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: