অপরাধ

কয়লা কেলেঙ্কারি: দুই এমডিসহ খনির ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা তদন্তে সাবেক দুই এমডিসহ খনির চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি খুরশীদুল হাসানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সংস্থার প্রধান কার্যালয়ে মামলার অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক সামছুল আলম তাকে সকাল নয়টা থেকে সাবেক এমডি খুরশীদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছেন।

এছাড়াও আজ আরেক সাবেক এমডি আমিনুজ্জামান, প্রকৌশলী কামরুজ্জামান ও সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

এর আগে গতকাল এবং ১ আগস্ট সাবেক এমডি এসএম নূরুল আওরঙ্গজেবকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় দেড় লাখ টন কয়লা লোপাটের ঘটনায় খনির এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ