নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেইসবুকে উসকানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদিকে, সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুৎফুন নাহার লুনা নামে কোটা সংস্কার আন্দোলনের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আহমাদ হোসাইন ও নাজমুস সাকিব নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারাকৃতরা শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালিয়েছিল।
তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সিআইডি জানায়, আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুৎফুন নাহার লুনা নামে কোটা সংস্কার আন্দোলনের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।