অপরাধ

কয়লা কেলেঙ্কারি: ২ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদকে জিজ্ঞাসাবাদ
দুদকে জিজ্ঞাসাবাদ

বড়পুকুরিয়ায় কয়লা লোপাটের ঘটনায় দুদকের তদন্ত কর্মকর্তারা খনির উপ-মহাব্যবস্থাপক নাজমুল হক ও মাইন অপারেশন বিভাগের ব্যবস্থাপক শোয়েবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছেন।

তলবের পরিপ্রেক্ষিতে তারা সকাল ১১টার দিকে দুদক কার্যালয়ে হাজির হলে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার এ মামলায় মহাব্যবস্থাপক মিজানুর রহমান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খুরশিদুল হাসান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামানসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ মামলায় পাঁচ ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এছাড়া মামলার ১৯ আসামীসহ পেট্রোবাংলার ২১ কর্মকর্তার দেশত্যাগে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

জালিয়াতির মাধ্যমে বড়পুকুরিয়ার এক লাখ ৪৫ হাজার টন কয়লা খোলাবাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্ত করছে দুদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ