অপরাধ

পলাতক আসামি নূর মোহাম্মদ অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি নূর মোহাম্মদকে মুন্সীগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টায় পুলিশের একটি দল সদর উপজেলার দেওয়ানবাজার এলাকায় অভিযান চালায়।সেখানে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত সন্ত্রাসী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নূর মোহাম্মদ দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়।

এদিকে, গ্রেপ্তারের সময় গণপিটুনীতে আহত হওয়ায় নূর মোহাম্মদকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ