অপরাধ

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক
চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

চট্টগ্রামের জোরারগঞ্জ চেকপোস্টে তল্লাশি চালিয়ে শনিবার ৩২ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআইকে আটক করেছে ফেনী র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম বলেন, এএসআই আবুল বাশার সকালে চট্টগ্রামের উখিয়া থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে যাচ্ছিল। জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকার বিশেষ চেকপোস্টে পৌঁছলে তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোটর সাইকেল। পরে র‌্যাব তাকে আটক করে। আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়ায় ডিবিতে কর্মরত ছিলেন।

গত ২৬ মার্চ শশীদলে ৬০ বিজিবির কাছে মদ্যপ অবস্থায় মদ ও অবৈধ মটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এ ঘটনার পর আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে ক্লোজ ছিলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ