অপরাধ

কয়লা লোপাট: ২ সাবেক কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির তদন্তে কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ও মাহবুবুর রহমানকে রোববার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সকাল ১০টা থেকে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত সপ্তাহে কোল মাইনিং কোম্পানির সাবেক চার এমডি এসএম নূরুল আওরঙ্গজেব, প্রকৌশলী খুরশীদুল হাসান, আমিনুজ্জামান ও মিজানুর রহমান এবং জিএম সাইফুল ইসলাম সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়া গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় পেট্রোবাংলার সাত কর্মকর্তাকে।

পেট্রোবাংলার আরো ২৫ কর্মকর্তাকে ঈদের পর তলব করে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

বড়পুকুরিয়ার কয়লা লোপাটের ঘটনায় ১৯ জন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় ১ লাখ ৪৫ হাজার টন কয়লা চুরির অভিযোগ আনা হয়। পেট্রোবাংলার এ ১৯ আসামিসহ মোট ২১ কর্মকর্তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ