অপরাধ

রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) কর্মী মিশর চাকমাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রাত আনুমানিক ১০টার দিকে দুর্গম উত্তর বঙ্গলতলী গ্রামে এই ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুর্গম এলাকায় ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনী ও পুলিশের দল মরদেহ উদ্ধারে কাজ করছে।

নিহত মিশর চাকমা (৩০) বঙ্গলতলী গ্রামের কান্তি চাকমার ছেলে। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে স্থানীয় জেএসএস-এমএন লারমা গ্রুপের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

বাঘাইছড়ির উপজেলার জেএসএস (এমএন লারমা) দলের সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, মিশর চাকমা আমাদের সক্রিয় কর্মী ছিল। ইউপিডিএফ-এর উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কিধন চাকমার নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু খবর পেয়েছি, প্রায় ঘণ্টাব্যাপী লাঠি দিয়ে আঘাত করে করে তাকে হত্যার চেষ্টা করা হয়। পরে চলে যাওয়ার সময় মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়েছে।’

এ প্রসঙ্গে ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক নিরন চাকমা বলেন, বিষয়টি আমাদের জানা নেই, এটি তাদের নিজেদের মধ্যকার ঝামেলা হতে পারে।

গত ১৮ আগস্ট আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফ-এর ৭ নেতাকর্মীকে হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ওই হত্যাকাণ্ডের পর থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন-লারমা)-কে দায়ী করে আসছিলো ইউপিডিএফ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ