পাবনায় এক নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩০) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে হত্যা করে সন্ত্রাসীরা।
জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা। বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধিও ছিলেন তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপালে হাতে ও মাথা গুরুতর জখম হয়। এ সময় চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে সুবর্ণাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: