কুষ্টিয়ায় চৌড়হাস মোড়ে মাকে ধাক্কা দিয়ে আট মাসের শিশু আকিফাকে হত্যার ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের বাসটিকে জব্দ করেছে পুলিশ। ওই ঘটনায় আকিফার মা রিনা খাতুন গুরুতর আহত হন।
শনিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বলেন, গঞ্জেরাজ পরিবহনের বাসটিকে শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে বাসটিকে জব্দ করে ভোরে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিন আসামীকে এখনো পলাতক রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় গঞ্জেরাজ পরিবহনের একটি বাস মা রিনা খাতুনকে ধাক্কা দেয়। এতে তার কোল থেকে ছিটকে পড়ে শিশু আকিফা। দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যায় শিশুটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: