অপরাধ

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত

 রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত
রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত

রাজবাড়ীর কালুখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মতিন মন্ডল নামে এক চরমপন্থী নিহত হয়েছেন।

পুলিশের দাবি, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের রব মাস্টারের আম বাগানে একদল চরমপন্থী গোপন বৈঠক করছে— এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে ঘটনাস্থলে মতিন মন্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ