অপরাধ

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চলতি সপ্তাহেই আদালতে চার্জশিট দেবে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ৬ জনের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৪ জন। আর বাকি দুইজন এখনো পলাতক। এ ৬ জনকে অভিযুক্ত করে চলতি সপ্তাহেই গোয়েন্দা পুলিশ চার্জশিট দিতে যাচ্ছে। দুটি বাসের চালকেরই হালকা যান চালানোর লাইসেন্স ছিল। পেশাদার চালক হিসেবে বাস চালানোর লাইসেন্স ছিল না। এ কথা জেনেও তাদের বাস চালাতে দেওয়ায় দুই মালিককে অভিযুক্ত করা হয়েছে।

এরই মধ্যে মামলার তদন্ত শেষ হয়েছে। আর চার্জশিটে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লিতে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও রাজু ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরো ৮/১০জন শিক্ষর্থী। এ ঘটনায় মিমের বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মিরপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে জাবালে নূরের তিন বাসের চালক এবং তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যালব। ১ আগস্ট সন্ধ্যায় র্যাচবের পক্ষ থেকে জাবালে নূরের ঘাতক বাসটির মালিক শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্ততারকৃত এই ৬ জনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর মামলাটি তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ