অপরাধ

শার্শা- বেনাপোল সীমান্তে সোনার বার-ডলারসহ তিন পাচারকারীকে আটক

যশোর
যশোর

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার ও ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

যশোরের ৪৯ বিজিবি জানিয়েছে, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচারের চেষ্টা চলছে বলে খবর পায় বিজিবি।

বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এসময় যশোরগামী একটি বাসে তল্লাশী চালিয়ে ওবায়দুর রহমান ও মাসুদ মোল্লা নামের সন্দেহভাজন দুই জনকে আটক করেন তারা।

তাদের শরীর তল্লাশি করে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

এদিকে, গোপনসূত্রে খবর পেয়ে সকালে শার্শার শালকোনা সীমান্তে অভিযান চালায় বিজিবি।

সেখানে হাসান আলী নামে এক ব্যক্তিতে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেতে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ দুটি ঘটনায় বেনাপোল পোর্ট থানায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ