অপরাধ

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ফুয়াদ গ্রেপ্তার

ফুয়াদ জামান
ফুয়াদ জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় ও উসকানিমূলক পোস্টের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় ফুয়াদ জামানের বিরুদ্ধে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুয়াদ জামান ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন।

২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ জামান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ