যশোরের শার্শা ও কেশবপুরে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের একটি মেহগনি বাগানে গুলিবিদ্ধ একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি সামটা গ্রামের জেহের আলী ছেলে আজিজুল হক। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ রয়েছে।
দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে ,সকালে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামে রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অপর একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: