অপরাধ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

 বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

তার নাম ফরিদ মিয়া (৩৫)। তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে।

র‌্যাবের দাবি, ফরিদ মিয়া ‘ফেন্সি ফরিদ’ নামে বেশি পরিচিত। তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ ইয়াবা বড়ি জব্দ করেছে।

র‌্যাব-১১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে ফরিদ মিয়া গুলিবিদ্ধ হন। তার সহযোগীরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলেপ উদ্দিন জানান, নিহত ফরিদ মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

তিনি রূপগঞ্জ থানা ও র‌্যাব-১১-এর তালিকার এক নম্বর মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসায় একচ্ছত্র আধিপত্য ছিল তার। এ কারণে তিনি জেলার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে ‘ফেন্সি ফরিদ’ নামে বেশি পরিচিত ছিলেন। এর পাশাপাশি পরে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ