অপরাধ

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধে
বন্দুকযুদ্ধে

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব সাহা বলেন, শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

সেলিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে কোটচাঁদপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের নূর ইসলামের ছেলে সে জানান ওসি।

তিনি বলেন, রাতে গুলির শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ