অপরাধ

জবাবদিহিতা ছাড়াই ডিজিটাল সিস্টেমে গ্রেপ্তার করতে পারবে পুলিশ

 জবাবদিহিতা ছাড়াই ডিজিটাল সিস্টেমে গ্রেপ্তার করতে পারবে পুলিশ
জবাবদিহিতা ছাড়াই ডিজিটাল সিস্টেমে গ্রেপ্তার করতে পারবে পুলিশ

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য যদি জন নিরাপত্তা, ধর্মীয় অনুভুতিতে আঘাত, অর্থনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলা ক্ষুণ্ণ করে।

যদি মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় পতাকার বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালায় বা মদদ দেয় যদি কোনো রকম বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ায় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করে নতুন ডিজিটাল আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়েরই বিধান রাখা হয়েছে।

আইনের ৮ থেকে ৩৩ ধারায় এ বিষয়ে অপরাধের ধরন ও বিষয়ে শাস্তির বিশদ বর্ননা দেয়া হয়েছে।

আইনের ৩২ ধারায় বিভিন্ন সরকরি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য প্রকাশকে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ হিসেবে উল্লেখ করে, তাতে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

আঞ্চলিক পরিচালক আর্টিকেল ১৯ এর তাহমিনা রহমান বলেন, এসব অপরাধের প্রতিকারে আইনের ৪৩ ধারায় পুলিশকে দেয়া হয়েছে অবাধ ক্ষমতা। শুধু সন্দেহ হলেই কোন রকম জবাবদিহিতা ছাড়াই যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডিজিটাল সিস্টেম জব্দ বা গ্রেপ্তার করতে পারবে পুলিশ।

৮ ধারা অনুযায়ী কোনো গণমাধ্যম বা ব্যক্তির প্রচারিত তথ্য উপাত্ত অপসারণ বা ব্লক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, বিটিআরসিকে অনুরোধ করতে পারবে।

এ আইনের ১৪টি ধারায় অপরাধ করলে তা হবে জামিন অযোগ্য। বিচার হবে ট্রাইবুনালে। ১৮০ কার্যদিবসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ