মুন্সীগঞ্জ সসরে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা আব্দুল মালেক (৪৫) নিহত হয়েছেন।
র্যা ব-১১র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।
আব্দুল মালেক মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার শওকত আলী ব্যাপারীর ছেলে।
মালেক দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত দাবি করে তাদের।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১১টি মামলা রয়েছে।
র্যা ব কর্মকর্তা মুহিতুল বলেন, নগরকসবা কাঠবাগানে মাদক বেচাকেনার খবরে সেখানে অভিযান চালায় র্যা ব।এ সময় মাদক বিক্রেতারা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যা বও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।