অপরাধ

ফারমার্স ব্যাংকের সাবেক এমডি শামীমসহ ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

ঋণ কেলেঙ্কারির ঘটনায় ফারমার্স ব্যাংকের সাবেক এমডি একেএম শামীমসহ ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুনাবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সাবেক এমডি ছাড়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন: ফারমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার (অপারেশ) ও ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দীন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

গত ৬ মে টাঙ্গাইলের স্কুলশিক্ষক মো. শাহজাহান ও কৃষক নিরঞ্জন চন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এ দুজন দুই কোটি করে চার কোটি টাকা ঋণ নেন বেসরকারি ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে। পরে দুটি ঋণ অ্যাকাউন্ট থেকে সেই টাকা পে-অর্ডারের মাধ্যমে পাঠানো হয় সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখায় থাকা ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র ব্যাংক অ্যাকাউন্টে।

জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান বলেন, আমি ফারমার্স ব্যাংক থেকে দুই কোটি টাকা করে ঋণ নিয়েছিলাম। সেজন্য আমাদের ডেকেছিল (দুদক)। আমরা ফারমার্স ব্যাংক গুলশান শাখা থেকে লোন নিয়ে রঞ্জিত বাবুকে দিয়েছি। রঞ্জিত বাবু আমার ফ্রেন্ড। রঞ্জিত বাবুকে আমি টাকা দিয়েছি। উনি এই টাকা কাকে দিয়েছেন, আমি জানি না। আমি রঞ্জিত বাবুর জমি মর্টগেজ রেখেছি।’

নিজেকে রঞ্জিত বাবুর ভাতিজা পরিচয় দিয়ে নিরঞ্জন চন্দ্র সাহা বলেন, রঞ্জিত বাবু আমার চাচা। উনি আমাকে বলছেন, ‘আমি লোন তুলে দিয়েছি। আমি কৃষিকাজ করি।’ এর বেশি কিছু জানি না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রাজধানীর উত্তরার একটি বাড়ি শান্তি রায় নামের এক নারীর কাছে বিক্রি করেন ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’। শান্তি রায়ের স্বামী রঞ্জিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যক্তিগত সহকারী। ওই বাড়ি কেনার টাকা পরিশোধের জন্য রঞ্জিতের জমি মর্টগেজ রেখে শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা চার কোটি টাকা ঋণ নেন। আর এই ঋণের টাকা দুটি পে-অর্ডারের মাধ্যমে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র ব্যাংক হিসাবে জমা করা হয়।

তবে দুদক সূত্রে জানা গেছে, জমি মর্টগেজ রেখে ফারমার্স ব্যাংক থেকে ঋণ নেয়া হলেও ঋণ দেয়ার প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে। যা খতিয়ে দেখছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ