অপরাধ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বুধবার পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সবুজ নামের এক আসামী নিহত হয়েছে।

পাহড়াতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, পাহাড়তলীর উত্তর কাট্টলী বেড়িবাঁধে ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ সবুজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অভিযানে তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

নিহত সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির ৩টি এবং অস্ত্র আইনের ২টিসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ