অপরাধ

রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ১

রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ
রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ

রাজশাহীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মহানগরীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।

এসময় একদল সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেন আলো নামের এক ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলোর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, হত্যা ও মাদক দ্রব্য আইনে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল ও একটি সাটারগনা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ