অপরাধ

যশোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

যশোর
যশোর
যশোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে তাইজুল (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার ভোরে যশোর শহরের বেগম মিল এলাকায় এ ঘটনা ঘটে। শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা সে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ভোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তাইজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। তাইজুলের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ